বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রধানমন্ত্রী

আ. লীগের নৌকা মানুষকে মঙ্গা থেকে বাঁচিয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৫০

রংপুরের তারাগঞ্জে জনসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নুহ (আ.) নবীর নৌকা মহাপ্লাবনে মানুষের জীবন বাঁচিয়েছিল। আওয়ামী লীগের প্রতীকও নৌকা। এই নৌকা মানুষকে মঙ্গা থেকে বাঁচিয়েছে, জীবনমানের উন্নয়ন করেছে।’

রংপুরের তারাগঞ্জে (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকালে আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মানুষের খাবার থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছি। আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই রাস্তাঘাট জীবনমানের উন্নয়ন হয়েছে। বিনা পয়সায় বই, নিম্নবিত্তরা নূন্যতম দামে টিসিবির পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া, নানা ভাতা চালু করা হয়েছে।


মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই এ দেশের মানুষের উন্নয়ন হবে। আপনাদের কাছে অনুরোধ ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।’

এর আগে সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে আসেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের জনসভায় যোগ দেন।


রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই জনসভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর তারাগঞ্জের জনসভা শেষে মিঠাপুকুর উপজেলার জায়গীরে পথসভায় যোগ দেন। এরপর তিনি শ্বশুরবাড়ি পীরগঞ্জের ফতেহপুর জয়সদনে যাবেন। সেখানে বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর