শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টানা সাতবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ‘স্বপ্ন’

শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্ব শ্রেণিতে সেরা ৬ষ্ঠ স্থানে ‘স্বপ্ন’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ২১:৩৫

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ।  শনিবার (২৩ ডিসেম্বর সন্ধ্যায়)  রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও  হোটেলে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসর । টানা ৭ বার সেরা সুপারষ্টোর ব্র্যান্ড হিসেবে এবারও পুরস্কার জিতেছে 'স্বপ্ন'।  এবং সেই সাথে এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্ব শ্রেণিতে সেরা ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহৎ চেইন সুপারশপ 'স্বপ্ন'।

 
টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড ঘোষণার পর ’স্বপ্ন’র পক্ষ থেকে মূল মঞ্চে এসে একসাথে পুরস্কারটি গ্রহণ করেন স্বপ্ন’র হেড অব বিজনেস সালাহ উদ্দিন মিসবাহ (salah uddin misbah, head of business), হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল (Saiful Alam Rasel, Head of Retail Administration), হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার (Md.Salim Akter, Head of inventory and Cash Management), বিজনেস হেড জেনারেল মারচেনডাইজ ক্যাটাগরি হাসিব উল আলাম (Hasib ul alam, business head, general marchandise catagory), স্বপ্নর হেড অব ক্রিয়েটিভ মো: ফরিদুজ্জামান (Md Fariduzzaman, Creative Head) , ডাটা অ্যানাইলাইটিকস লিড ম্যানেজার শেহজাদ আর মাজিদ (Shehzad R Majid,Lead Manager, Data Analytics), হেড অফ বিজনেস (লাইফস্টাইল), তানজিনা আকতার Tanjina Akter, Head of Business (Lifestyle), হেড অব ট্রেড মার্কেট রিসার্চ নুসরাত জাহান (Nusrat Jahan, Head of Trade Market Research, এবং রিজিওনাল ম্যানেজার অফ অপারেশনস, মোঃ সাব্বির হোসাইন (Sabbir Hossain,regional manager of operations)।

শনিবার রাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের সেরা ৬ষ্ঠ ব্র্যান্ড এর অ্যাওয়ার্ডও গ্রহণ করে 'স্বপ্ন'-এর টিম ।
 
উল্লেখ্য, ২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ 'স্বপ্ন' । প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইন শপের মাধ্যমে দেশব্যাপী এখন স্বপ্ন'র ৪১৬টি আউটলেট রয়েছে।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে  'স্বপ্ন'। এছাড়া ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ।  জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানীর সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের 'স্বপ্ন'। প্রাইভেট কোম্পানীর মধ্যে চলতি বছর সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড অর্জন করে ‘স্বপ্ন’ ।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন । 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর