বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় ভারতের মেয়েদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:০৭

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস। মেয়েদের টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলকে হারের তেতো স্বাদ দিল ভারতের নারী দল। মুম্বাইয়ের ম্যাচে হারমান প্রীত কাউরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে। কয়েকদিন আগে রানে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।


মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার আরেক সোনালী কাব্য রচনা করে প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল তারা।
১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া।


দু’বার সিরিজ় ড্র হয়েছিল। ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত। ৪৬ বছর পরে অস্ট্রেলিয়াকে কোনও টেস্টে হারাল তারা।
টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলারেরা।


মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার মহিলা দল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পায় ভারত। ওই রান ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে ভারতীয় মেয়েরা।

৩৮ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মান্ধানা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নারী দল করেছিল ২১৯ রান। অন্যদিকে ভারত নারী দল প্রথম ইনিংসে গড়েছিল ৪০৯ রানের বিশাল সংগ্রহ।
ইতিহাস গড়া জয়ে উচ্ছাসের প্লাবনে ভাসছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ে অবিস্মরণীয় জয়ের পর পুজা বস্ত্রকর বলছিলেন,‘ খুব খুব খুশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। ইতিহাসি রচিত হলো।’ ক্রিকইনফো, আনন্দবাজার


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর