বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গরিব জেলের জালে কোটি টাকার মাছ

একদিনেই ভাগ্য পরিবর্তন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৪

রূপকথার গল্প মনে হলেও সৃষ্টিকর্তার সহায় এক নিমিষেই ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে সাধারণ মানুষের। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার মহেশখালীর সমুদ্র উপকূলে এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া মাছ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে মোজাম্মেল বহাদ্দারের (মালিক) ফিশিং ট্রলারে মাছগুলো ধরা পড়ে। দুপুরে মাছগুলো ঘাটে পৌঁছানোর পর দাম হাঁকানো হয় প্রায় দুই কোটি টাকা।


মোজাম্মেল বহদ্দার মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সরিতলা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্টরা জানান, মূল্যবান এই মাছ মহেশখালী ও সেন্টমার্টিন উপকূলে মাঝে-মধ্যে ধরা পড়ে। এই মাছের ফদনা (বায়ুথলি), পাকনা ও আঁশ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। যত বড় সাইজ তত চড়া দাম।

স্থানীয়রা বলেন, মোজাম্মেল বহাদ্দারের মাছ ধরার ট্রলারটি শুক্রবার ভোরে সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। মহেশখালী সমুদ্র উপকূলের কাছাকাছি জাল ফেলেই ১৫৯টি কালো পোপা মাছ উঠে আসে। আমরা প্রতিবেশীরা উনার ভাগ্য দেখে অভিভূত ও আনন্দিত।

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের ভাষ্য মতে, কালো পোপা মাছ সাইজ অনুযায়ী দাম কম-বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১০০০ টাকা। কিন্তু সাইজ ১০ কেজি বা এর বেশি হলে দামটা আরও বেশি হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর