বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিইসি

ভোটে কারচুপি হলেই কেন্দ্র বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কারচুপি হলেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ নির্বাচন উপলক্ষে বরিশালের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সিইসি এ কথা জানান। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে।


আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। অন্যথায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। একটা ভোট যদি কারচুপি হয়, তাহলে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে, যাতে করে ফলাফল প্রভাবিত না হয়।’
সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না।


কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে।

বিভিন্ন দেশ কথা বলেছে- আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি বিদেশিদের।’ প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান এমন কথা বলেন তিনি।
মতবিনিময়সভায় জেলার ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীর অনেকেই অংশগ্রহণ করেছে। যারা উপস্থিত থাকতে পারেননি, তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর