বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নোয়াখালীতে ককটেল ফাটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৩, ১৬:১৭

 
 
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের প্রধান নির্বাচন সমন্বয়কের বাড়িতে ককটেল নিক্ষেপ ও গেইটে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। 
 
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি গ্রামে জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ছোট ছেলে ও স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়ক বাহার উদ্দিন খেলনের বাড়িতে এই ঘটনা ঘটে। খেলন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।   
 
বাহার উদ্দিন খেলন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের ট্রাক প্রতীকে পক্ষে গণসংযোগ ও প্রচারনা শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। ভোর রাতের দিকে হঠাৎ আমার বাড়ির চারদিকে ককটেল বিস্ফোরণের শব্দে  ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে দেখি বাড়ি গেইটে আগুন জ্বলছে।
 
তিনি বলেন, নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর নির্দেশে তাঁর অনুসারী হানিফ চৌধুরীর নেতৃত্বে আমার বাড়িতে এই ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটানো হয়েছে। 
 
খেলন বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা নির্বাচনকে অংশগ্রহণ মূলক করার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন। এবাবে চলতে থাকলে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন কোনভাবেই সম্ভব নয়।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী বাহার উদ্দিন খেলনের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তিনি এত বড় নেতা নন যে, তার বাড়িতে হামলা হবে। তার কোনো অনুসারী এ ধরনের হামলার সাথে জড়িত নয়। এ বিষয়ে তিনি কিছুই জানেননা।  
 
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উনার বাড়ির সামনের একটু খড়ে আগুন এবং সিসিটিভি লেখা একটা লিফলেট পোড়ানো হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চলছে। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর