শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওবায়দুল কাদের

বিএনপির বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ শুরু করবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনবিরোধী, গুপ্ত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসকারী বিএনপির বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ শুরু করবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, পালাবার কোনো অলিগলিও খুঁজে পাবে না। শেষ পর্যন্ত দেখা গেল পল্টনে ২৮ তারিখে কী যে দৌড় বিএনপি নেতাদের, এখানে গিয়ে পড়ে, ওখানে গিয়ে পড়ে।’

বিএনপি-জামায়াত নির্বাচনবিরোধীদের বিরুদ্ধে জনগণই অসহযোগ শুরু করেছে, বলেন ওবায়দুল কাদের। দেশের হাটবাজার, দোকানপাটে স্বাভাবিক জীবনযাত্রা দেখলে সেটি বোঝা যায় বলে তিনি জানান।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকিধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না বলেন তিনি।

নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বুধবার (২০ ডিসেম্বর) সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে সিলেট গেছেন। সরকারি কোনো খরচ নেননি। তাঁর সঙ্গে যাঁরা গেছেন, তাঁরাও নিজ খরচে গেছেন। সার্কিট হাউসের ভাড়াও পরিশোধ করেছেন। কোনো দলীয় পতাকা ব্যবহার করেননি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন ও তারানা হালিম বক্তব্য দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর