শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শীত কম থাকতে পারে পৌষের প্রথমার্ধে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ১২:১২

পৌষের প্রথম চার দিন পার হয়ে গেল। সাধারণত এই সময়ে সারা দেশে হাড়-কাঁপানো শীত থাকলেও অন্যান্য বছরের তুলনায় এবার শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, পৌষের প্রথমার্ধের বাকিটা সময় (৩১ ডিসেম্বর পর্যন্ত) শীতের তীব্রতা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার রাত কিংবা পরদিন শনিবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে।


আকাশে মেঘের উপস্থিতি থাকায় এ সময় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আরো দু-এক দিন শীত একই রকম থাকতে পারে। এরপর দেশের উত্তর-পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা আবার বাড়তে পারে।


চলতি মাসের বাকি দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা কম। চলতি মাসের শেষের দিকে দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস দিলেও সেই সম্ভাবনা এখন কমে এসেছে।’

সারা দেশে গড় সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকলেও চার দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।


এর আগের দিন ৯.৭ ডিগ্রি, রবিবার ১০ ডিগ্রি ও শনিবার ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

কিছুদিন ধরে রাজশাহী ও রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অঞ্চলভেদে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৭ ডিগ্রির মধ্যে রয়েছে। ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ছিল মঙ্গলবার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,  বুধবার (২০ ডিসেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর