বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিজয় শোভাযাত্রা

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবেন দলটির নেতা-কর্মীরা।


বিজয় শোভাযাত্রায় অংশ নিতে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী। শোভাযাত্রার শুরুর স্থান সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেইটে তৈরি করা হয়েছে মঞ্চ।

এই মঞ্চেই শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতা-কর্মীদের বক্তব্য শেষে শুরু হবে শোভাযাত্রা।

এদিকে শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের ভিড়ে এরই মধ্যে মৎস্য ভবন থেকে শাহবাগমুখী রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্য পাশের রাস্তায় ধীরে ধীরে যান চলাচল করছে। যার কারণে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শোভাযাত্রায় অংশ নিতে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ট্রাক, পিকআপ ভ্যান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। অনেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে আসছেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়। ট্রাকগুলোতে বাজানো হচ্ছে বিভিন্ন ধরনের সঙ্গীত। মঞ্চেও দুপুর থেকে চলছে দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর