বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১৪

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালিত এক জরিপে বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর।

সোমবার প্রকাশিত ওই জরিপের ফলাফলে বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা, বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা এবং করবিহীন কেনাকাটার সূচকেও শীর্ষে রয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর।

জরিপটিতে অংশ নিয়েছেন মোট ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিমানবন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের সেরা বিমান বন্দরসহ পাঁচটি ক্যাটাগরিতে ইস্তাম্বুল বিমানবন্দর শীর্ষে রয়েছে, এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর।

২০১৮ সালের ২৯ অক্টোবর তুরস্কের ৯৫তম প্রজাতন্ত্র দিবসে তুরস্কের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বিমানবন্দরটি উদ্বোধন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর