বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নির্বাচনী প্রচার শেষে দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১০

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি সেডান কার বিধ্বস্ত হয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যান। এরপর এজেন্টরা দ্রুত বন্দুক নিয়ে চালকসহ সেডান গাড়িটি ঘিরে ফেলেন। স্থানীয় সময় রবিবার (১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র স্টিভ কোপেক বলেন, এ দুর্ঘটনার সঙ্গে বিশেষ কোনো স্বার্থ জড়িত ছিল না। প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রাও বড় ধরনের বিঘ্ন ছাড়াই চলে যায়।

ডেলাওয়্যারের উইলমিংটনের পুনঃনির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন বাইডেন।

এটি শেষে জিল বাইডেন আশপাশে জড়ো হওয়া লোকদের সঙ্গে বড়দিনের ছুটির শুভেচ্ছা বিনিমিয় করছিলেন। আর জো বাইডেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক ওই সময়ই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উভয় যান ক্ষতিগ্রস্ত হয়।

পরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের দ্রুত সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। আর বাইডেন উইলমিংটনের বাসভবনের দিকে রওনা হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর