বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিএনপির বিজয় র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫

মহান বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

এটি শেষ হয় মালিবাগ গিয়ে।
র‌্যালিতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে উঠে।

নয়াপল্টনে নেতাকর্মীদের ঢলে স্লোগানও হচ্ছিল প্রচুর। ‘সরকারের পতন না হলে ঘরে ফিরে যাবো না’সহ নানা স্লোগান দেন তারা।

র‌্যালির পর সংক্ষিপ্ত সমাবেশ করবে বিএনপি। এ লক্ষ্যে কার্যালয়ের সামনে মাইক স্থাপন করা হয়েছে। সমাবেশের জন্য পিক-আপ ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

বিএনপির বিজয় র‌্যালিকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। পুলিশ বলেছে, বিজয় র‌্যালি থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সেদিকে তারা খেয়াল রাখছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর