বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২০২৩ সালে রেকর্ড পরিমাণ কয়লার ব্যবহার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫

উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে ব্যাপক চাহিদা অব্যাহত থাকায় ২০২৩ সালে বৈশ্বিক কয়লার ব্যবহার রেকর্ড পরিমাণে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কয়লার চাহিদা ১.৪ শতাংশ বেড়েছে। ভারতে কয়লার ব্যবহার ৮ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ও জলবিদ্যুৎ থেকে কম উৎপাদন হওয়ায় চীনেও এর ব্যবহার ৫ শতাংশ বাড়তে পারে। এ বছর এই প্রথমবারের মতো কয়লার ব্যবহার সাড়ে আট বিলিয়ন টন ছাড়িয়ে গেছে।

বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কার্বন নিঃসরণের অন্যতম উৎস কয়লা। বিশ্বের অর্ধেক কয়লা ব্যবহার করে চীন।

তাই পরিচ্ছন্ন শক্তি স্থাপনের গতি, আবহাওয়ার পরিস্থিতি ও চীনের অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সামনের বছরগুলোতে কয়লা নিয়ে দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে এ বছর কয়লার ব্যবহার প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে। তবে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের কারণে বিশ্বের চতুর্থ বৃহত্তম কয়লার ভোক্তা রাশিয়ার চাহিদার বিষয়ে পূর্বানুমান করা কঠিন হবে বলে জানিয়েছে আইইএ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর