বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির প্রতি আমেরিকা সন্তুষ্ট না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩

আমেরিকার চাওয়ার সঙ্গে বিএনপির কর্মকাণ্ডের কোনো সাদৃশ্য নেই বলে মন্তব্য করেছেন পরারাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, একদফা দাবিতে আন্দোলনের নামে বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)  সকাল ১১টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা জ্বালাও-পোড়াও কর্মসূচি চায় না। তারা সন্ত্রাসী তৎপরতাকে সমর্থন দেয় না। ফলে বিএনপি থেকে তারা গণতান্ত্রিক মনোভাব পায়নি। এসব কারণে আমেরিকা বিএনপির প্রতি সন্তুষ্ট না।


বহির্বিশ্বের নয়, আমরা নিজেদের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার চাপে আছি। এটা আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি। বহির্বিশ্ব এতে সহযোগিতা করছে, তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের মনোভাবের কোনো তফাৎ নেই।


তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ ও চায় এমন নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা এই নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদের রায় চাই। আমরা চাই সবাই নির্বাচন কেন্দ্রে যাবে এবং নির্বিঘ্নে ভোট দেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর