শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:১৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বৃহস্পতিবার (১৪ ডিসম্বের) সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের এ জনপদে দিন দিন নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। তবে গত কয়েক দিনের ঘন কুয়াশার দাপট কেটে ঝলমলে রোদের দেখা মিলেছে, সঙ্গে আছে উত্তরের হিমেল বাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ে গত শনিবার রাত থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত ঘন কুয়াশার দাপট দেখা যায়। এরপর গত মঙ্গলবার সকাল থেকে কুয়াশার পরিমাণ কমে, বাড়তে থাকে উত্তরের হিমেল বাতাস। এতে কমতে থাকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ মুঠোফোনে  বলেন, বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আকাশে কুয়াশা ও মেঘের পরিমাণ কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাসের দাপট বেড়েছে। সকাল সকাল সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে রোদের তীব্রতা ছড়াতে পারছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। এখন থেকে ধীরে ধীরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে থাকবে। সেই সঙ্গে এই মাসের শেষ দিকে এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে হালকা কুয়াশার মধ্যে গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন গন্তব্যে। এরই মধ্যে সকাল সাড়ে আটটার দিকে পূর্ব আকাশে উঁকি দিতে থাকে সূর্য। ধীরে ধীরে উঠতে থাকে ঝলমলে রোদ। তবে উত্তরের ঝিরিঝিরি বাতাস বইতে থাকায় দিনের বেলাও অনুভূত হচ্ছে শীত।

জেলা শহরের ব্যাটারিচালিত ভ্যানচালক আইজুল ইসলাম বলেন, ‘আইজ কুয়াশা নাই, দেখে মনে করনু (করলাম) ঠান্ডা কম হবে। এ্যালা (এখন) ভ্যানখান চালাইলে শিলশিল করে একখান বাতাস নাগেছে। মনডা কহচে বাতাসখানোত বরফ আছে।’

কাজের উদ্দেশে বের হওয়া রশিদুল ইসলাম নামের একজন কাঠমিস্ত্রি বলেন, ‘কয় দিন অগোত কুয়াশা ১০ হাত দুরোতো দেখা যায়নি। কিন্তু এনোং ঠান্ডা আছিলনি। এ্যালা কুয়াশাখান নাই, কিন্তু বাতাসখান সারা রাইত কাবু করে দেছে সবাকে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর