বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে’

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:২১

বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী বলেছেন, ভ্যাটের ব্যাপ্তি দিন দিন বাড়ছে। সরকারের কর্মকাণ্ডকে গতিশীল রাখতে ভ্যাট ও কর যারা দেয় তাদের অবদান অনেক।

বিশেষ করে এ ক্ষেত্রে ব্যবসায়ীদের অবদানটা বড়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ভ্যাট ও কর প্রদানে নিজ থেকে সবাইকে আরও উৎসাহী হতে হবে। সরকারকে জনগণ দেবে, আবার সেখান থেকেই সরকার আপনাদের দাবি দাওয়া পূরণ করবে।
খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’ এ স্লোগানে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বরিশালে এ সেমিনার হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরের বান্দরোডস্থ একটি হোটেলের হল রুমে এ সেমিনারের আয়োজন করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশাল।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরী বলেন, দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। আবার আপনারাও কিন্তু সরকারের কাছে সন্মানিত ব্যক্তি। না হলে লাখ-লাখ, কোটি-কোটি টাকা সরকার মাসের পর মাস আপনাদের কাছে ফেলে রাখতো না। সরকার ভ্যাটের টাকা বিশ্বাস করে কালেকশন করার দায়িত্ব আপনাদের দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) মোহাম্মদ নজরূল হোসেন, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালেল ডেপুটি কমিশনার মো. নেয়ামুল হাসান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার অতিরিক্ত কমিশনার মো. বশীর আহমেদ।

সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ভ্যাট সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ করতে এক হয়ে কাজ করার আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর