শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টা পর ওসিকে বদলি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৩

দায়িত্ব নেওয়ার ৩ ঘণ্টার পর বদলি হয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মোশারফ হোসেন।


এরপর রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে এ বদলির ঘটনা ঘটে।
এর আগে এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা ও পটিয়া থানার ওসিকে বদলি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির আদেশ আসে। সে মোতাবেক আলমডাঙ্গা থানায় ওসি হিসেবে নিযুক্ত হন মাগুরা শালিখা থানার ওসি মোশারেফ হোসেন। এরপর তিনি মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করেন। এর কয়েক ঘণ্টা পরই ওসি মোশারফকে আবারও বদলি করা হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, ইসির একটি বদলির আদেশ পাওয়া গেছে। তবে পুলিশের হেডকোয়ার্টারের কোনো আদেশ এখনো পায়নি। তাই আলমডাঙ্গা থানায় কে ওসি হিসেবে যোগদান করবেন তা এখনো জানা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর