বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশি বংশোদ্ভূত লেখকের উপন্যাস থেকে নির্মিত সিনেমায় জুলিয়া রবার্টস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯

৮ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে থ্রিলার সিনেমা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। স্যাম ইসমাইল পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে একই নামের উপন্যাস অবলম্বনে। যে উপন্যাসটির লেখক রুমান আলম। বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন লেখক এই সময়ের জনপ্রিয় থিলার লেখকদের একজন।


সত্তরের দশকের শুরুর দিকে রুমানের মা-বাবা বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান। তাঁর বাবা ছিলেন স্থপতি, মা চিকিৎসক। ১৯৭৭ সালের সেখানেই রুমানের জন্ম। তিনি বড় হয়েছে ওয়াশিংটন ডিসির এক উপশহরে।


২০১৬ সালে রুমানের প্রথম উপন্যাস ‘রিচ অ্যান্ড প্রিটি’ প্রকাশিত হয়। প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রে সাড়া ফেলে উপন্যাসটি।


এরপর ২০১৮ সালে আসে দ্বিতীয় উপন্যাস ‘দ্যাট কাইন্ড অব মাদার’। তবে ২০২০ সালে প্রকাশিত ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ রুমানকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সমালোচকদের কাছে সমাদৃত এ উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে নতুন সিনেমাটি।


‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যতম পছন্দের বই। ২০২১ সালে ওবামা যখন নিজের পছন্দের বইয়ের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, তখন সেই তালিকার ছিল বইটি। ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ দুটি পরিবারকে নিয়ে তৈরি হয়েছে, যারা আসন্ন বিপর্যয়কে সামনে রেখে এগিয়ে যায়।

‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন দুই অস্কারজয়ী তারকা জুলিয়া রবার্টস ও মাহারশালা আলী। আরও আছেন ইথান হক জুলিয়া রবার্টস সিনেমাটির অন্যতম প্রযোজকও বটে।


নেটফ্লিক্সে আসার আগে গত ২২ নভেম্বরে সীমিত আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। বেশির ভাগ সমালোচকই ছবিটির প্রশংসা করেছেন। রটেন টোমাটোজে ছবিটির রেটিং ৭৪ শতাংশ। সমালোচকেরা ছাড়াও সাধারণ দর্শকও পছন্দ করেছেন সিনেমাটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর