বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সম্পদ কমলেও কোটি টাকার গাড়িতে চলেন মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৭

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের সম্পদ কমেছে, আয় বেড়েছে। এই লোকসংগীত শিল্পী এখন চলাচল করেন কোটি টাকা দামের গাড়িতে। পাঁচ বছর আগেও তাঁর এ গাড়ি ছিল না।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। সিঙ্গাইর ও হরিরামপুর এবং সদর উপজেলার তিন ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। এ আসন থেকে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন তিনি।


হলফনামার তথ্যে দেখা যায়, ২০১৮ সালে মমতাজ বেগমের বার্ষিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। এখন সেটা ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। গত সংসদ নির্বাচনের সময় তাঁর সম্পদের আর্থিক মূল্য ছিল ১৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকা। তবে এবার কমে হয়েছে ১৪ কোটি ৬০ লাখ ৬৬ হাজার।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মমতাজের জমা আছে ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা। পুঁজিবাজারে ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শেয়ার আছে। এ ছাড়া সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার।

ঢাকার মহাখালীতে ৬ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের পাঁচতলা ভবন আছে মমতাজের। সিঙ্গাইরে গ্রামের বাড়িতে আছে দোতলা বাড়ি, যেটির মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ ৫ হাজার টাকা।


মমতাজ বেগমের নামে গাড়ি আছে তিনটি। এর মধ্যে একটি গাড়ির দাম ১ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা। অন্য দুই গাড়ির একটি ৪৬ লাখ ২০ হাজার ও অন্যটি ২৪ লাখ টাকার।

মমতাজ বেগমের ঋণ কমেছে। ২০১৮ সালে তাঁর ব্যাংকঋণ ছিল ৩ কোটি ৩৪ লাখ ১১ হাজার টাকা। এখন তা ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার।

হলফনামা অনুযায়ী, মমতাজের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা আছে। মামলা দুটি হয়েছে ভারতের আদালতে। দুটি মামলাই এখন বিচারাধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর