বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩, ১২:০৭

শনিবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাদারীপুরের সর্বত্র ঘন কুয়াশা জেঁকে বসেছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে গাঢ় কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট।

কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে রয়েছে ধীর গতি। গ্রামীণ হাট-বাজারে ক্রেতার উপস্থিতি কম রয়েছে বলে জানা গেছে
খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রোববার ভোর থেকেই জেলার সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। তাছাড়া ভোর থেকে যানবাহন অন্যান্য দিনের চেয়ে সীমিত রয়েছে। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে চালকেরা জানিয়েছেন। সকালেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। ভোরে কুয়াশা ও শীত থাকায় ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের চেয়ে কম রয়েছে। গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও কম। এছাড়া গ্রামীণ সড়কে অন্যান্য দিনের চেয়ে থ্রি-হুইলারও কম দেখা গেছে।

পরিবহন চালক মো. আবু কালাম নামের এক ব্যক্তি বলেন, কুয়াশার কারণে ঠিকমতো সামনে দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হচ্ছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার পরিবহন চলাচলে ধীর গতি দেখা যাচ্ছে। সড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

গত সপ্তাহের ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শেষে গত শুক্রবার থেকেই কুয়াশাভাব বিরাজ করছে। শনিবার (৯ ডিসেম্বর) কুয়াশা কম থাকলেও দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। রোববার ভোর থেকেই ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে। দেখা নেই রোদের। শীত মৌসুমে এই ঘন কুয়াশা বেশ দুর্ভোগই বয়ে আনে মানুষের জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর