বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘অ্যানিমেল’-এ বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭

 শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি।


তবে ‘অ্যানিমেল’-এ দেখানো নারীবিদ্বেষ, সহিংসতা নিয়ে সমালোচনা করেছেন চিত্রসমালোচকেরা। এর আগে সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেছিলেন তৃপ্তি দিমরি। এবার আরেকটি বিতর্কিত দৃশ্য নিয়ে নিজের মত জানালেন মানসী তক্ষক।


‘অ্যানিমেল’ সিনেমায় ববি দেওল ও মানসীর মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য আছে। যে দৃশ্যটি নিয়ে ছবিটি মুক্তির পর থেকেই চলছে প্রবল বিতর্ক। অবশেষে ভারতের জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন মানসী।


বিয়ের পর স্ত্রীকে ধর্ষণের ওই দৃশ্য নিয়ে মানসী বলেন, ‘অবশ্যই দৃশ্যটি ধাক্কা দেওয়ার মতো। কেউই ধারণা করতে পারেননি বিয়ের অনুষ্ঠান এভাবে শেষ হবে। বিয়ের দৃশ্যটি যখন শুরু হয়, তখন লাইন, সাজসজ্জা মিলিয়ে দারুণ ছিল। সেখানে যে মিউজিক ছিল, সেটা তো ভাইরাল হয়েছে। কিন্তু দৃশ্যটি যেভাবে শেষ হয়, সেটা চমকে দেওয়ার মতো।’


একই সাক্ষাৎকারে তরুণ এই অভিনেত্রী জানিয়েছেন, ছবিতে দৃশ্যটি কেন প্রয়োজনীয় ছিল। মানসী বলেন, ‘দৃশ্যটি করা হয়েছে দর্শককে এটা বলতে—‘অ্যানিমেল’ আসছে।


যদি রণবীর কাপুর অভিনীত চরিত্রটি এতটা সহিংস হতে পারে, তাহলে আপনাকে বুঝতে হবে, খলনায়ক আরও খারাপ হবে। দৃশ্যটি মূলত ববি দেওল স্যার অভিনীত চরিত্রটিকে প্রতিষ্ঠিত করতে সিনেমায় রাখা হয়েছে।’

মানসী জানান, এই সিনেমা করতে গিয়ে ববি দেওলের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি।


তরুণ এই অভিনেত্রী বিনোদন-দুনিয়ায় পা রাখেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। চলতি বছর সিদ্ধার্থ আনন্দর সিনেমা ‘পাঠান’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। ছবিতে জন আব্রাহামের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর