বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘মিগজাউম’ শক্তি হারাচ্ছে, জেঁকে বসবে শীত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০৮

আকাশ ছেয়ে আছে ধূসর মেঘে। রোদ নেই। আবছায়ার ঘনঘোর। ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। যেন বর্ষাকাল। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ মিগজাউমের’ প্রভাবে এটা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তি হারাচ্ছে। বৃষ্টি আর মেঘ কেটে যাবে রোববার থেকে। তখন জেঁকে বসবে শীত। এমনই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
শেষ হেমন্তে এই বৃষ্টিভেজা মেঘমেদুর পরিবেশ ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে। ‘মিগজাউম’ নামটি মিয়ানমারের দেওয়া। এটি একটি বর্মি শব্দ।

গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছিল। সেটি ক্রমেই ঘনীভূত হয়ে ২ ডিসেম্বর নিম্নচাপে এবং পরের দিন ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় ধেয়ে আসে। রূপ নেয় মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলছে, মিগজাউম এখন ভারতের উত্তর অন্ধ্র প্রদেশের দিকে সরে গেছে। আর গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে তার প্রভাব যে একেবারে কাটেনি, তার প্রমাণ মিলছে এই মেঘবৃষ্টিতে।

ঢাকাসহ সারা দেশে  বুধবার ( ৬ ডিসেম্বর) থেকেই হালকা বৃষ্টি হচ্ছে মিগজাউমের প্রভাবে। আবহাওয়া বিভাগের গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকায় সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে ২৬ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের শহর তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান  জানান, এই বৃষ্টির ধারা (৭ ডিসেম্বর) শুক্রবারও সারা দেশে বর্ষিত হবে। শনিবার থেকে বৃষ্টি কমে আসবে। সম্ভবত রোববার থেকে মেঘ কেটে মুখ দেখাবে সূর্য। ধরণি রোদের স্পর্শ পেলেও শুরু হবে শীতের প্রভাব। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। বৃষ্টির সম্ভাবনা তারপর আপাতত নেই। তাপমাত্রা ক্রমেই কমতে কমতে জেঁকে বসবে শীত। এবার শীত খানিকটা দেরিতেই আসছে। কেন? এই আবহাওয়াবিদ জানালেন, কারণ এই শক্তিশালী মিগজাউম।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই আবহাওয়ায় শীতের প্রভাব কম পড়েছে। এখন ঘূর্ণিঝড়ের প্রভাব কমতে কমতে শেষ হয়ে যাবে এবং প্রবল হয়ে উঠবে শীত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর