বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৈয়দপুরে উড়োজাহাজ চলাচল করেনি

সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণে বিঘ্ন ঘটেছে।  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর-ঢাকা আকাশপথে কোনো উড়োজাহাজ চলাচল করেনি।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ ঘন কুয়াশা দেখা দেওয়ায় ঢাকা-সৈয়দপুর, সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে ইউএস-বাংলার দুটি, নভোএয়ারের দুটি ও সৈয়দপুর-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শিডিউল অনুযায়ী গন্তব্যে যেতে পারেনি এবং আসতেও পারেনি। তবে কোনো ফ্লাইট বাতিল হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, দুপুর পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মধ্যরাত থেকে কুয়াশায় ঢাকা পড়ে সৈয়দপুর বিমানবন্দর এলাকা। দুপুর পর্যন্ত দৃষ্টিসীমা ছিল ৫০০ থেকে ৬০০ মিটার। কিন্তু বিমান চলাচলে প্রয়োজন কমপক্ষে দুই হাজার মিটার দৃষ্টিসীমা। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে পড়ে। সৈয়দপুরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


সকালের বিমানের যাত্রী আবু হোসেন বলেন, ‘সকাল ৯টার ফ্লাইট ধরার জন্য ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরিবারসহ বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দরে বসে থাকতে হয়।’ তাঁর মতো অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায় বিমানবন্দরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর