শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সারা দেশে র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪১

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (৬ ডিসেম্বর) সারা দেশে র‍্যাবের ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে র‍্যাবের ১৩০টি টহল দল কাজ করছে।

বুধবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেকোনো ধরনের নাশকতা-সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।


যাত্রী ও পণ্য পরিবহনে র‍্যাব নিরাপত্তা দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে পাহারা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

১০ম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ (৬ ডিসেম্বর) । এই কর্মসূচি আগামী শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। একই ধরনের কর্মসূচি দিয়ে আসছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল ও জোট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর