বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মমতার গানে নাচবেন সৌরভের স্ত্রী, কিন্তু কোথায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২

 ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবছর বলিউডের বাঘা বাঘা সেলিব্রিটিরা এতে অংশ নেন। প্রতিবছরই অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে উপস্থিত থাকতে দেখা গেলেও এবার নাও দেখা যেতে পারে। তার বদলে দেখা যাবে সালমান খান, কমল হাসান, অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হাকে।


এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সমবেত নৃত্য পরিবেশন করবেন সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। চমক করা খবর হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা এবং সুর করা ‘এই পৃথিবী একটাই দেশ’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা ও তার ছাত্রছাত্রীরা। গানটি গেয়েছেন পালক মুছাল।

এর আগে বেশ কয়েক বছর এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ডোনা। তবে এ বছর শুধু মমতার গানেই নাচবেন তিনি।


এ ব্যাপারে ডোনা বলেন, আমাদের যে গানটি দেওয়া হয়েছে, তার ওপরে নাচতে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, অতিথিদের পছন্দ হবে আমাদের পারফরম্যান্স।


তিনি জানান, তার সঙ্গে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশগ্রহণকারী থাকছেন। সারাবছর একাধিক অনুষ্ঠানে অংশ নিলেও, চলচ্চিত্র উৎসবে পারফর্ম করাটা ডোনার কাছে সম্মানের।

এ অনুষ্ঠানের পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদর্শিত হবে ‘দেওয়া নেওয়া’। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি এ বছর ৬০ বছর পূর্ণ করল। ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার, তনুজা, তরুণ কুমারসহ অনেকেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর