বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব সফর করবেন। রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ আউটলেট শট  সোমবার  (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)তেল উৎপাদন হ্রাসের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ওপেক ও এর সহযোগী দেশগুলো।

সে অনুযায়ী ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দৈনিক ২ দশমিক ২ মিলিয়ন বা ২২ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। এর মধ্যে সৌদি আরব ও রাশিয়ার নিজে থেকেই কমানো ১ দশমিক ৩ বা ১৩ লাখ ব্যারেল অন্তর্ভুক্ত রয়েছে।


ওপেকের তেল উৎপাদন কমানোর এ ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্টের ইউএই ও সৌদি আরব সফরের ঘোষণা এল।

পুতিনের সহযোগী উশাকভকে উদ্ধৃত করে শট জানায়, পুতিন প্রথমে সংযুক্ত আরব আমিরাত যাবেন।

এরপর সৌদি আরব যাবেন। সেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর আলোচনা হবে।

উশাকভ বলেছেন, ‘আমি আশা করি, তাঁদের (পুতিন ও বিন সালমান) মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় আলোচনা হবে। একে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’

পুতিন সাম্প্রতিক বছরগুলোয় খুব কমই বিদেশ সফর করেছেন। যা–ও বা করেছেন, সেগুলোর বেশির ভাগই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল। এর বাইরে তাঁর সবশেষ সফর ছিল চীনে, গত অক্টোবর মাসে।


চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর জেরে তাঁর বিদেশ সফর সীমিত হয়ে পড়েছে।

যদিও রাশিয়া যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং আইসিসির পদক্ষেপকে আপত্তিকর বলে অভিহিত করেছে।

সৌদি আরব বা ইউএই—কোনো দেশই আইসিসির সদস্য নয়। ফলে দেশ দুটিতে পুতিনের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর