বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজীপুরে যাত্রীবেশে বাসে উঠে অগ্নিসংযোগ, খড়ভর্তি ট্রাকেও দুর্বৃত্তদের আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাস ও একটি খড়ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে বাসে এবং ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে খড়ভর্তি ট্রাকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের ভেতরের পেছন দিক থেকে ধোঁয়া আসতে থাকে। এ সময় চালক বাস থামিয়ে দিলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভান। এতে বাসের ভেতরের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।


বাসের যাত্রী রিজভী হোসেন বলেন, তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকালে চন্দ্রা ত্রিমোড় থেকে বাসে ওঠেন। বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিকে যাত্রীবেশে বসে থাকা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দৌড়ে নেমে যায়। এ সময় গাড়িটিতে সাত থেকে আট যাত্রী ছিলেন। দ্রুত গাড়িটি থামানোয় এবং যাত্রীরা নেমে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, ‘একটি চক্র ওই এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। আমরা চক্রটি ধরার চেষ্টা করছি।’


 সোমবার (৪ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে খড়ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, উত্তরবঙ্গ থেকে খড়ভর্তি ট্রাকটি ঢাকার দিকে আসছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে এলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে ট্রাকে থাকা অধিকাংশ খড় পুড়ে গেছে।


কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রায়হান চৌধুরী বলেন, খড়ভর্তি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

রোববার  (৩ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় একটি রডবোঝাই ট্রাকে ও একই দিন রাত আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া এক সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে যাত্রীবেশে তিনটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর