বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কোচ হাথুরু নাসুম চড় মেরেছেন, বিসিবিকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহে নাকি নাসুম আহমেদকে চড় মেরেছিলেন! এই ঘটনায় তদন্ত চেয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুর রহমান।


নাসুমকে হাথুরুর চড় মারার কথাটা ছড়ায় বিশ্বকাপের পর, টাইগাররা দেশে ফিরলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে অনেকে ক্ষোভ জানিয়েছেন। এবার ঘটনা তদন্ত করতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


রবিবার (৩ ডিসেম্বর) ই-মেইল ও ডাকযোগে বিসিবিতে নোটিশটি পাঠানো হয়।


নোটিশে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে হাথুরু দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।


আইনজীবী আশরাফুর রহমান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ চলাকালীন আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবি সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর