বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সোমবার বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’!

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০২

সারাবিশ্বে চলছে এখন ‘অ্যানিম্যাল’ঝড়। মুক্তির প্রথমদিনই বলিউডের এই মুভিটি আয় করে নিয়েছে ১০০ কোটি টাকারও বেশি। বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির। কিন্তু কিছু জটিলতার কারণে শনিবার (১ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি।


 সোমবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার আভাস দিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই নির্মাতা লিখেছেন, ‘সারা বিশ্ব মিলে ১০০ কোটি রুপি। ব্যাপারটা বুঝলেন তো। সোমবার বাংলাদেশে ঝড় তুলবে।’

 বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে একটি ভিডিও বার্তায় অনন্য মামুন বলেন, ‘আইনগত কোনো জটিলতা নেই। শিগগিরই বাংলাদেশে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমাটি।’


তিনি আরও বলেন, অনেকে আছেন যারা পাইরেসি কপি দেখে ফেলেন সিনেমার। তবে আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন। বাংলাদেশে সেন্সরে এখনও ছাড়পত্র হাতে পায়নি ‘অ্যানিমেল’ সিনেমাটি। সেন্সরে ছাড়পত্র পেলেই ওইদিনই আমরা সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার চেষ্টা করব।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তার বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর