বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ অর্জন

প্রেস রিলিজ

প্রকাশিত:
১৭ জুন ২০২৩, ২১:৩০

ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়াড  ও ইনস্টিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১ এর ট্রফি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭জুন দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছে। 

শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি মহোদয়ের নিকট হতে প্রগতি ইন্ডাস্ট্র্রিজ লিঃ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ ট্রফি ও সনদ গ্রহণ করেন। এ সময় শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা, বিএসইসি ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, এফবিসিসিআই এর সম্মানিত  সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এনপিও মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম, বিএসইসি’র পরিচালক অর্থ অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রগতি রাষ্ট্রীয় শিল্প খাতে গাড়ি সংযোজনকারী একমাত্র শিল্প প্রতিষ্ঠান।

স্বাধীনতা পরবর্তি সময় হতে বাস, মাইক্রোবাস, ট্রাক, মিনিট্রাক ও এ্যাম্বুলেন্স সরবরাহ করে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ মিৎসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স ২০এমওয়াই, পাজেরো স্পোর্ট কিউএক্স, মিৎসুবিশি ASX এসইউভি জীপ, মিতসুবিসি (এল-২০০) ডাবল কেবিন পিক-আপ, মাহিন্দ্র স্করপিও ডাবল কেবিন পিক আপ এবং বাস, মিনিবাস, ট্রাক ও মিনিট্রাক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সুনামের সাথে বাজারজাত করছে। প্রগতি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে। প্রগতির এ অর্জন উৎপাদনে উৎকর্ষতা সাধনে অগ্রণী ভূমিকা রাখবে এবং দেশের অগ্রযাত্রায় আরো দায়িত্বশীল অবদান রাখতে অনুপ্রেরণা যোগাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর