বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অম্লমধুর অভিজ্ঞতায় ব্রি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৩, ১৫:২৩

চলতি বছরটা ব্রি লারসনের জন্য ছিল বড় পর্দায় প্রত্যাবর্তনের বছর। বছর চারেক আগে মুক্তি পেয়েছিল ‘জাস্ট মার্সি’। এরপর আর কোনো সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি তাঁকে। চলতি বছর বেশ কয়েকটি কাজ মুক্তি পেলেও অস্কারজয়ী অভিনেত্রীকে পুরোনো ফর্মে পাওয়া যাচ্ছে না।


চলতি বছরের মে মাসে মুক্তি পায় ব্রি অভিনীত ‘ফাস্ট এক্স’। কিন্তু ছবিটি দর্শকমহলে আগের কিস্তিগুলোর মতো সাড়া ফেলতে পারেনি। তখনো কি তিনি জানতেন, সামনে আরও বেশি খারাপ দিন আসছে। ১০ নভেম্বর মুক্তি পায় ‘মার্ভেল কমিকস’–এর সিনেমা ‘দ্য মারভেলস’। ছবিটিকে ঘিরে দর্শক-সমালোচকদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এমনকি মুক্তির প্রথম দিন সবচেয়ে কম আয় করা ‘মার্ভেল’ সিনেমাগুলোর তালিকায় ঢুকে পড়ে।


অভিনেত্রীর জন্য কিছুটা স্বস্তির কথা, নতুন সিরিজ ‘লিসনস ইন কেমিস্ট্রি’ প্রশংসা পাচ্ছে। সিনেমার জন্য অম্ল অভিজ্ঞতা হলেও সিরিজটির অভিজ্ঞতা মধুর। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আট পর্বের সিরিজটির সর্বশেষ পর্বটি ২২ নভেম্বর অ্যাপল টিভি প্ল্যাসে মুক্তি পেয়েছে। সিরিজটি তৈরি হয়েছে ষাটের দশকের এক রসায়নবিদকে নিয়ে, যিনি চাকরি ছেড়ে টিভিতে রান্নার অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন। সিরিজটি নিয়ে ব্রি দ্য হলিউড রিপোর্টারকে বলেন, ‘গল্পটি শুনে আগ্রহী হয়ে উঠি। কারণ, চরিত্রটির মধ্যে একটা জাদু আছে।’

অবশ্য আপাতত ব্রি সাফল্য-ব্যর্থতা নিয়ে চিন্তিত নন। হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘট শেষে ছবির প্রচার আর কাজে ফিরতে পেরেই খুশি। দ্য মারভেলস-এর বক্স অফিস ব্যর্থতা নিয়ে অনেকেই সিনেমাটির সিকুয়েল নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। এমনও শোনা গিয়েছিল, চরিত্রটিতে আর ব্রিকে দেখা যাবে না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই শঙ্কাই উড়িয়ে দিয়েছেন ব্রি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর