শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মৌলভীবাজারে দাঁড়ানো বাসে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৩, ১৩:৫৭

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছেন।

তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা পুলিশ ও ফায়ার সার্ভিস অনুসন্ধান করে দেখছে বলে জানিয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস, বাসমালিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে মৌলভীবাজার সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়। আশপাশে আরও অনেক বাস থাকলেও সেগুলোতে আগুন ছড়ায়নি।


 মঙ্গলবার (২৮ নভেম্বর)সকাল সাতটার দিকে চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, আরও অনেকগুলো বাসের মাঝখানে পুড়ে যাওয়া বাসটি আছে। বাসের বাইরে থেকে আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি বোঝা যাচ্ছিল না। ভেতরে চালকের পেছন থেকে প্রায় সব কটি আসন পুড়ে গেছে। বাসের মেঝের মধ্যে পানিতে ভেজা ছাই থকথক করছিল।

বাসটির মালিক হেলাল মিয়া  বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, সরাসরি দেখি নাই। গাড়ির সিট পুড়ছে, কাচ নষ্ট হইছে। ইঞ্জিনের কতটুকু ক্ষতি হইছে, না দেখে বলতে পারব না। তবে আমার অনুমান, পুরা মেরামত করে বাস চালু করতে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে।’

বাসের বাইরে থেকে আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি বোঝা যাচ্ছিল না। ভেতরে চালকের পেছন থেকে প্রায় সব কটি আসন পুড়ে গেছে।  মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে
বাসের বাইরে থেকে আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি বোঝা যাচ্ছিল না। ভেতরে চালকের পেছন থেকে প্রায় সব কটি আসন পুড়ে গেছে। 

মঙ্গলবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড বাসমালিক হেলাল মিয়া বলেন, তিনি গাড়ির মালিক হলেও নিজেই গাড়ি চালান। এটাই তাঁর আয়ের উৎস। পাঁচ-ছয় বছর ধরে মৌলভীবাজার-কুলাউড়াসহ বাস মালিক সমিতির নির্ধারিত লাইনে গাড়িটি তিনি চালিয়ে আসছেন। সোমবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে গাড়ি রেখে বাড়িতে গেছেন। গাড়িতে মাঝেমধ্যে একজন সহকারী রাতে থাকেন। সোমবার (২৭ নভেম্বর) রেজু মিয়া নামের এক সহকারী ছিলেন। আগুন লাগার সময় তিনি গাড়ির বাইরে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। আগুন দেখে অন্যদের মতো রেজুও বাসের কাছে ছুটে যান।


মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা যীশু তালুকদার প্রাথমিকভাবে মনে হয়েছে, ৪০ হাজার টাকার মতো ক্ষতি হতে পারে। এটা নাশকতার মতো কিছু নয়। বাস মালিক সমিতির স্থানীয় নেতারাসহ অনেক মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা বলেছেন, বাসে একটা ছেলে থাকেন। কয়েল থেকে আগুনের সূত্রপাত। তবে নিশ্চিত করে বলতে গেলে আরও তদন্ত করে বলতে হবে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, ‘এটি নাশকতা নাকি দুর্ঘটনা, এখনো অনুসন্ধান করছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর