বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় নারী-শিশু হত্যা বন্ধের আহ্বান ম্যাক্রোঁর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৩, ১৬:৪৫

ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুদের হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


এলিসি প্রাসাদে বসে দেওয়া ওই সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, ইসরায়েলকে গাজায় শিশু ও নারী হত্যা বন্ধ করতে হবে। বোমা হামলার কোনো যুক্তি নেই, যুদ্ধবিরতি হলে বরং ইসরায়েলের উপকার হবে।

শনিবার (১১ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে ফরাসী প্রেসিডেন্টের সাক্ষাৎকারটি তুলে ধরে। ম্যাক্রোঁ সাক্ষাৎকারে আরও বলেছেন, যদিও এখন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার সময়। তবে আমরা গাজায় তাদের অনবরত বোমা হামলা বন্ধের আহ্বান জানাই।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ফ্রান্সও হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তাই ম্যাক্রোঁ ইসরায়েলে চালানো হামাসের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও তার দেশ এ ঘটনায় ‘স্পষ্ট নিন্দা’ জানায় বলে উল্লেখ করেন।

গাজায় যুদ্ধ বন্ধে তার এ আহ্বানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্যান্য নেতারা যুক্ত হবেন কিনা, ম্যাক্রোঁকে প্রশ্ন করে বিবিসি। উত্তরে তিনি বলেন, আশা করি তারা করবে।

এর আগে শুক্রবার ‘গাজায় যুদ্ধ সম্পর্কে’ প্যারিসে একটি মানবিক সহায়তা সম্মেলনে যোগ দেন ফরাসী প্রেসিডেন্ট। সেখানে তিনি বক্তৃতা দেওয়া সময় বলেছিলেন, আমি মনে করি প্রত্যেকটি সরকার ও সংস্থার একটাই ‘স্পষ্ট উপসংহার’; আর তা হলো যুদ্ধবিরতি। মানবিক বিরাম ছাড়া অন্য কোনো সমাধান নেই। এটি মানুষ রক্ষার একটি প্রয়াস। বেসামরিক নাগরিকদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ডি ফ্যাক্টোর মাধ্যমে বেসামরিক লোকদের ওপর বোমা হামলা করা হচ্ছে। এই শিশুরা, নারীরা, বৃদ্ধদের বোমা মেরে হত্যা করা হয়েছে। এর কোনো কারণ নেই এবং কোনো বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে থামতে অনুরোধ করছি।

এদিকে অভিযানের ব্যাপারে ইসরায়েলের দাবি, তারা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে। বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে পদক্ষেপ নেয়। এ ক্ষেত্রে তারা হামলার আগে সতর্কতা জারি ও লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানায়।

আন্তর্জাতিক এ আইন নিয়ে ইসরায়েলের দাবি সম্পর্কে প্রশ্ন করা হয় ম্যাক্রোঁকে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়েছে কিনা সেটি বিচার করার দায়িত্ব আমার নয়।

ফরাসী প্রেসিডেন্টের এমন মন্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, দেশগুলোর উচিত হামাসকে নিন্দা করা, ইসরাইলকে নয়।

তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আজ গাজায় হামাস যে অপরাধ করছে তা আগামীকাল প্যারিস, নিউইয়র্ক এবং বিশ্বের যেকোনো স্থানে সংঘটিত হবে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর এক পাক্ষিক যুদ্ধ চলেছেই। ইসরায়েল কোনো বিরতী ছাড়াই হামাসকে গুড়িয়ে দেওয়ার কথা বলে গাজায় আগ্রাসন চালাচ্ছে। প্রতিদিন বিমান ও বোমা হামলা চালানো হচ্ছে গাজায়। আকাশ ও স্থল আগ্রাসনে ফিলিস্তিনের উপত্যকাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তাদের নিহতের সংখ্যা ১১ হাজার ৭৮ জন। বাড়ি ঘর ছেড়ে গেছে অন্তত দেড় লাখ মানুষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর