বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুষ্ঠু ভোটের জন্য সব অংশীদারের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৩, ১৬:২৩

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সরকার, বিরোধীদলসহ সব অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। আগামীতেও তা চালিয়ে যাবে দেশটি।


ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

বাংলাদেশ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা বা কোনো সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কোনো অনুমান করেন না তারা।

উপ-প্রধান মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এটি যুক্তরাষ্ট্রও প্রত্যাশা করে। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানাতে সরকার, বিরোধীসহ সব অংশীদারদের সঙ্গে যোগাযোগে আছে যুক্তরাষ্ট্র।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে স্থানীয় এক নেতার হুমকির অভিযোগ তুলে এর প্রতিক্রিয়া জানতে চাইলে জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এ ধরনের সহিংস বক্তব্য সম্পর্কের জন্য সহায়ক নয়।

তিনি বলেন, বিশদভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা এদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশেরই দায়িত্ব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর