বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বকাপ শেষ সাকিবের, ফিরছেন দেশে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৩, ১৯:০৭

সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আঙুলের চোট পাওয়ার পর দেশে ফিরে আসছেন তিনি।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না তিনি।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়ে এ নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। দিল্লিতে তার একটি জরুরি এক্স রে হয় ম্যাচের পর। যেখানে নিশ্চিত হয় তার বাঁ পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব। ’

বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে এসে জয়ের দেখা পায় বাংলাদেশ। এ ম্যাচে ব্যাট-বলে পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। কিন্তু এ ইনিংসের শুরুতে আঙুলে চোট পান তিনি।

ব্যথানাশক ওষুধ খেয়ে এরপর ব্যাটিং চালিয়ে যান সাকিব। ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে বল হাতে ১০ ওভারে ৫৭ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। বিশ্বকাপে আট ম্যাচের কেবল দুটিতে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ টিকিয়ে রাখতে হলে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর