বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোপালগঞ্জে গ্রাম পুলিশের পোশাক থেকে ৪২ লাখ টাকা সাশ্রয় করলেন ডিসি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৩, ১৮:৫১

গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পোশাক ও সরঞ্জামাদি কেনার জন্য বরাদ্দ করা অর্থ থেকে ৪২ লাখ টাকা সাশ্রয় করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সরকারের বরাদ্দ করা এক কোটি ২০ লাখ টাকার বিপরীতে মাত্র ৭৮ লাখ টাকায় এসব পোশাক ও সরঞ্জামা কিনতে পেরেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।


জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৭০ জন গ্রাম পুলিশের জন্য প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ কিনতে এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর ভিত্তিতে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা ও গ্রহণযোগ্য হওয়ায় তাদের সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেওয়া হয়। এতে মোট ব্যয় হয় ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব পোশাক গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

গোপালগঞ্জের পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদার) এসব নতুন পোশাক হাতে পেয়েছেন।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম ইমাম রাজী টুলুসহ অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর