বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফেনীতে হঠাৎ কমছে আলু-পেঁয়াজের দাম

ফেনী প্রতিনিধি

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৩

জেলার পাইকারি বাজারে কমতে শুরু করেছে আলু ও পেঁয়াজের দাম। গত বেশ কিছুদিন ধরে এ খাদ্যপণ্যের দামে অস্থিতিশীলতা বিরাজ করলেও দাম কমায় স্বস্তি ফিরেছে।

ফেনীর পাইকারি বাজারে আলু ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হয়েছিল। এছাড়া পেঁয়াজ পাইকারি বাজারে ১১৫ থেকে ১২০ টাকায়; খুচরা বাজারে ১৩০ টাকা বিক্রি হয়েছিল।

সোমবার (৬ নভেম্বর) পাইকারি বাজার ঘুরে দেখা গেছে আলু ৩৫ টাকা এবং পেয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করছে খুচরা বাজারে। এ বাজারে আলু চল্লিশ টাকা এবং পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

আলু এবং পেঁয়াজের দাম নাগালের মধ্যে আসায় স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। বাদশাহ নামে এক ক্রেতা জানান, আলু এবং পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আজগর হোসেন নামে এক ক্রেতা জানান, বাজারের প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে সেখানে আলু এবং পেঁয়াজের দাম কমাতে কিছুটা ভালো লাগছে।
অবরোধ ও ভারত থেকে আলু আমদানির প্রভাবে এই দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

ফেনী বড় বাজারের আড়ৎদার ও হাজী হারুন সওদাগরের স্বত্বাধিকারী শাকিল জানান, কমিশন এজেন্ট, ব্যাপারীরা যেই দামে বিক্রি করতে বলে আমরা সেই দামে বিক্রি করি। বর্তমানে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমাতে শুরু করেছে।

সামি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, রুহুল আমিন জানান, পেঁয়াজ এবং আলুর বাজার শক্ত সিন্ডিকেটের হাতে ছিল। তারা তাদের পছন্দমত দাম উঠানামা করাতো। ভারতীয় আলু এবং পেঁয়াজ আসায় সিন্ডিকেট ভেঙে যাওয়ায় দাম এতটা কমে এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর