বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১৬:৩৮

লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে বোরখা পরিহিত অবস্থায় নুরনাহার বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হাতেম আলীর সাকো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি তাকে হত্যার করে লাশ ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।


নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী।
নিহত নুর নাহারের বোন পারভীন বলেন, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে তার লাশ একটি ধান ক্ষেতে পড়ে আছে বলে খবর আসে। তিনি সুদে মানুষকে টাকা ধার দিতো। টাকা লেনদেনকে কেন্দ্র করেই কেউ হয়তো তাকে হত্যা করেছে। পরে লাশ হাতেম আলীর সাকো এলাকায় ক্ষেতে পেলে রেখে যায়।


ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোতাহের হোসেন বলেন, স্থানীয়রা ক্ষেতের আলের পাশে লাশটি পড়ে থাকতে দেখে। পরে স্বজনরা এসে লাশটি সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, বোরখা পরিহিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর