বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, বরিশালে একদিনে ৩০ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩, ১৬:৩৮

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে গেলো ২৪ ঘণ্টায় ৩০ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছে থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গেলো ২০ দিনের পুরো অভিযানে এখন পর্যন্ত ৭০২টি মামলায় ৭৭২ জন জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। পাশাপা‌শি ১৩ লাখ ১ হাজার ৬০০ টাকা জ‌রিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৫২৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৯৩৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো ২০ দিনে বরিশাল বিভাগে ২৯৩ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৯৯২ বার বি‌ভিন্ন মাছঘাট, ৬ হাজার ৭৩৮ বার বি‌ভিন্ন আড়ত ও ৪ হাজার ৪৩২ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময়ের মধ্যে অভিযানে ১৪ হাজার ৯২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৯‌ কো‌টি ১২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪ লাখ ৮১ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৬ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর