বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চুয়েটে ভর্তি পরীক্ষার কারণে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ১৭:৫০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষার কারণে পূর্বঘোষিত ১৭ জুন পরিবহনশ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই দিন নির্বিঘ্নে সব যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

 

চট্টগ্রামের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী বলেন, জেলা প্রশাসক ও চুয়েটের উপাচার্যের অনুরোধে ওই দিনের নির্ধারিত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

 

 

নির্দিষ্ট কিছু দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালকেন্দ্রিক পাঁচটি শ্রমিক সংগঠন ১৭ জুন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পরিবহনশ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছিল।

 

গুচ্ছভুক্ত হয়ে তৃতীয়বারের মতো সমন্বিত ভর্তি পরীক্ষা নিচ্ছে তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বছর এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ১৭ জুন। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর