বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হরতালে নারায়ণগঞ্জে বাস ট্রেন লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩, ১৭:১১

হরতালের কারণে নারায়ণগঞ্জ থেকে বন্ধ ছিল না ঢাকার কিংবা দূর পাল্লার যান চলাচল। সচল ছিল নৌপথে লঞ্চ ও অন্যান্য নৌযান চলাচলও।


রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে হরতালের সমর্থনে নগরীতে বিভিন্ন স্থানে মিছিল হলেও বাস ও ট্রেন চলাচল করেছে। নির্ধারিত সময়ে গেছে প্রতিটি ট্রেন। একই সঙ্গে নৌপথে চাঁদপুর, মুন্সিগঞ্জ রুটসহ বিভিন্ন রুটে যান চলাচল করেছে নির্বিঘ্নে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশন মাস্টার খাজা সুজন বলেন, আমাদের ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন নির্ধারিত সময়ে আসা যাওয়া করছে। বিলম্বে চলাচল কিংবা কোনো শিডিউল মিস হয়নি। তবে যাত্রী সংখ্যা কম ছিল অন্যান্য দিনের তুলনায়।

নারায়ণগঞ্জ বন্ধন বাস মালিক সমিতির পরিচালক জুয়েল হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে হরতালের নৈরাজ্য বন্ধে আমরা সব যানবাহন চলাচল অব্যাহত রেখেছি। পুলিশ প্রশাসন আমাদের সার্বিক নিরাপত্তা দিচ্ছে। সব বাস ঢাকা নারায়ণগঞ্জ ও অন্যান্য রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকে নদীপথে সব নৌযান স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা কোনো ধরনের প্রতিবন্ধতা পাইনি। নৌপথ স্বাভাবিক রয়েছে, এখানে হরতালের কোনো প্রভাব নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর