বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এলিট শ্রেণির লোকেরা কী বলছেন আমাকে ভোট দেবেন না, হিরো আলমের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ১৭:৩৫

ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র দাখিল করেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়। ১৫ জুন, ঢাকা

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে জিতবেন বলে আশা করেছেন ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ওই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে এই আশা প্রকাশ করেছেন হিরো আলম। তিনি এ–ও আশা করেছেন, ওই আসনের এলিট শ্রেণির লোকেরাও তাঁকে ভোট দেবেন।

 

 আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। তারপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

এক সাংবাদিক প্রশ্ন করেন, গুলশান একটি এলিট (অভিজাত) এলাকা। প্রতিটি রাজনৈতিক দল সেখানে সেভাবে মনোনয়ন দেয়। আপনি কি মনে করেন এলিটদের ভোট পাবেন?

 

জবাবে হিরো আলম বলেন, ‘আপনারা ভোটের দিন গিয়ে দেখবেন তো, এলিটের কথা বলছেন, কোটিপতির কথা বলছেন, তাঁরা ভোটের দিন ভোটের মাঠে আসেন কি না? আর কয়টা লোক ভোটের মাঠে আসে, দেখবেন তো। আর ওখানেই শুধু এলিট শ্রেণির লোক আছে? এর বাইরে নাই? শিক্ষিত লোক খালি ওই এলাকায় আছে? কড়াইলবস্তি, ভাষানটেকে কি শিক্ষিত লোক থাকে না? তাহলে আপনারা বারবার কেন শুধু ওই আসনের কথা বলছেন।’

 

 

হিরো আলম বলেন, ‘এলিট শ্রেণির লোকেরা কখনো আমাকে বলছে তোমাকে ভোট দেব না, কোন টাইমে বলছে? যারা বলছে, তারা দ্যাখেন ওই আসনের ভোটারাই না।’

 

বিএনপি কিংবা অন্য কোনো দল তাঁর পেছনে আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, আমি একাই লড়াই, সংগ্রাম করছি। এখন পর্যন্ত আমার পেছনে কেউ নাই। ভবিষ্যতে যদি কোনো দলে যোগ দিই, তাহলে বলবেন যে আমার পেছনে কেউ আছে। যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি বা অন্য কোনো দল আমার সাথে নাই।’

 

ঢাকার এই আসনে নির্বাচন করা প্রসঙ্গে হিরো আলম বলেন, বগুড়ার দুই আসনের উপনির্বাচনে আমাকে ছয়নয় করে হারানো হয়েছে। সেখানে হারানোর প্রতিবাদের মশাল হিসেবে এখানে ভোট করছি। আমাকে বারবার কেন হারানো হচ্ছে? জেতা ভোটে কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না? তারই পরিপ্রেক্ষিতে এখানে ভোট করছি। দেখি, ওরা ওখানে হারিয়েছে, এখানেও হারায় কি না, দেখব। সুষ্ঠু নির্বাচন হলে আমি এখানেও জয়লাভ করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর