বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা এই প্রথম পেলেন আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১৬:৪৩

২০১৮ সালে আইন হওয়ার পর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এই প্রথম আর্থিক সহায়তা দিল সরকার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ কার্যক্রমের দায়িত্বে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৬ জনের পরিবার ও আহত ২৫ জনকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হচ্ছে।

এখন থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে তদন্ত করে ক্ষতিপূরণের অর্থ দেবে বিআরটিএ।

বিআরটিএ সূত্রে জানা যায়, ক্ষতিপূরণ পেয়েছে- এমন আবেদনকারীর মধ্যে আছে চট্টগ্রামের মাসুদুর আলমের (১৭) পরিবার। ২৫ এপ্রিল মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেদিন ঈদের আনন্দ ভাগাভাগি করতে বড় বোনের বাড়িতে যাচ্ছিল সে।

তবে দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে এক অটোরিকশা ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় সে।

তার চাচী রুবী আক্তার  বলেন, তারা মে মাসেই আবেদন করে। সেই দুর্ঘটনায় তার পরিবারের আরেক সদস্য এনায়েত ইসলামও আহত হন।

ক্ষতিপূরণ পেয়েছে মোনতাহা আখতারের (১৮) পরিবার। চলতি বছর ঈদুল ফিতরের পর ২৫ এপ্রিল মানিকছড়িতে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। মে মাসে ক্ষতিপূরণের জন্য আবেদন করে তার পরিবার।

বিআরটিএ সূত্রে জানা যায়, ১১ অক্টোবর পর্যন্ত আবেদন পড়ে ৪২০টি। প্রতিদিনই ১০ থেকে ২০টি আবেদন জমা হচ্ছে। যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তারা আবেদন করলে এর পরিপ্রেক্ষিতে তদন্ত করবে একটি কমিটি।

সড়ক দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে বিধিমালা অনুযায়ী ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আর দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ভুক্তভোগী তিন লাখ টাকা সহায়তা পাবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর