বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেখ রাসেলের জন্মদিবস মেট্রোরেলে ভ্রমণে খুশি ৬০ সুবিধাবঞ্চিত শিশু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু মেট্রোরেল ভ্রমণ করেছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির উদ্যোগে আগারগাঁও স্টেশন থেকে শিশুদের মেট্রোরেল ভ্রমণে এ যাত্রা শুরু হয়।

মেট্রোরেলে ভ্রমণরত সঞ্চিতা নামের এক শিশুর সঙ্গে কথা বললে সে বলে, আমি তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) থেকে এসেছি। প্রথমে আমরা বাসে উঠে মজা করতে করতে এখানে এসেছি। আজকেই প্রথম আমি মেট্রোরেল চড়েছি। আমার অনেক ভালো লাগছে।

রাকিবা আক্তার মিম নামের আরও একজন জানায়, আমি ছোটবেলায় হারিয়ে গেছিলাম, তারপর থেকেই শিশু পল্লীতে থাকি। আমার বাবা-মা কেউ নেই। আমি এর আগে মেট্রোরেল উঠি নাই। আজকে প্রথম উঠে অনেক ভালো লাগছে।

এরপর উত্তরার দিয়া বাড়িতে অবস্থিত ঢাকা মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’- শীর্ষক শেখ রাসেল দিবসের কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কাটার অনুষ্ঠানে জেবা নামের এক শিশু বলেন, আজকে আমাদের আরেক ছোট্ট ভাই শেখ রাসেলের জন্মদিন, তাই আজকে আমরা অনেক খুশি মেট্রোরেল উঠতে পেরে।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেট্রোরেল ভ্রমণের কারণ জানতে চাইলে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন, আজকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অনেক কর্মসূচি আছে। তারমধ্যে একটি সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে আমাদের ব্যবস্থাপনায় মেট্রোরেল ভ্রমণের ব্যবস্থা করেছি। মেট্রোরেল ভ্রমণ করে তাদের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। তারা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় মেট্রোরেল সম্পর্কে শুনেছে। কিন্তু বাস্তবে তাদের মেট্রোরেলে চড়ার সুযোগ হয়নি। আজ মেট্রোরেলে চড়তে পারায় তাদের মনে ব্যাপক আনন্দ ও খুশি দেখা যাচ্ছে।

কেক কাটা অনুষ্ঠান এবং আলোচনা সভা শেষে শিশুরা আবারও মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনে ফিরে আসে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর