বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেখ রাসেলের জন্মদিনে ডিএনসিসির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩, ১৩:৪৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশান -২ নগরভবনে অস্থায়ীভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬০ বছর। তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্ব আমাদের কাজে লাগতো, দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় বাস্তবায়নের জোর দাবি জানান মেয়র আতিক।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা,সচিব মাসুদ আলম সিদ্দিকসহ সকল বিভাগীয় প্রধানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর