বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাগড়াছড়িতে মাশরুম চাষ ও উৎপাদন বিষয়ক কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩, ১৬:৫৬

খাগড়াছড়িতে মাশরুম চাষ ও উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে ‘আশা’ এনজিওর তরুণ উদ্যোগী সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।


এসময় খাগড়াছড়ি ও রাঙ্গামাটির আশা এনজিওর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবির হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আশা কেন্দ্রীয় কার্যালয়ের প্রোগ্রাম ও পরামর্শক (কৃষি) ডিরেক্টর মো. হামিদুর ইসলাম।

হামিদুর ইসলাম বলেন, মাশরুম হলো পুষ্টিকর, সুস্বাদু ও ওষুধি গুণ সম্পন্ন একটি খাদ্য। এতে ভিটামিন, প্রোটিন এবং মিনারেলের পরিমাণ বেশি। বিশেষজ্ঞদের মতে, মাশরুম ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে মাশরুম খেতে আহ্বান জানান।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা খায়রুল বাসারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আশা কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ মো. খুরশীদ আলম, মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট সাভার ঢাকার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. নিরদ চন্দ্র সরকার, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. বাছিরুল আলম, খাগড়াছড়ি জেলা ‘আশা এনজিওর’ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. ইবনুল আনোয়ারসহ প্রশিক্ষণার্থী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর