বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১২ নভেম্বর ট্রেন আসছে কক্সবাজার: রেলমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩, ১২:১০

সবকিছু ঠিকঠাক মতো এগোলে আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি আরও জানান, এর আগে ২ নভেম্বর ওই রেলপথে অনুষ্ঠিত হবে ট্রেনের ট্রায়াল রান।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়ায় নির্মিতব্য আইকনিক রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের নির্মাণকাজ সার্বিকভাবে ৯২ শতাংশ শেষ হয়েছে। শতবর্ষী কালুরঘাট সেতুর শক্তিশালীকরণ, রেললাইনের সংযুক্তকরণ এবং আইকনিক স্টেশনের পরিপাটিসহ বাকি কাজগুলো শেষ হলে আগামী ২ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনের ট্রায়াল রান করা হবে। এতে সার্বিকভাবে সফলতা পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ নভেম্বর ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন।

সবকিছু ঠিকঠাক মতো এগোলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে পৌনে ১০০ বছর আগে দোহাজারীতে থেমে যাওয়া ট্রেনের স্বপ্নযাত্রা কক্সবাজার পৌঁছার আলোরমুখ দেখবে বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর দ্রুততার সঙ্গে বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটকদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ট্রেনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে, এক দশক আগে থেকে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দোহাজারী-কক্সবাজার রেললাইন। প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে ৩৯টি বড় সেতু, ২২৩টি ছোট সেতু ও কালভার্ট এবং বিভিন্ন শ্রেণির ৯৬টি লেভেল ক্রসিং। এছাড়া ৯টি স্টেশনের পাশাপাশি বন্যহাতি ও বন্যপ্রাণী চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ওভারপাস।

এছাড়া শেষ পর্যায়ে রয়েছে নান্দনিক সৌন্দর্য্যের ঝিনুক আকৃতির আইকনিক স্টেশনের কাজও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর