বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফ্যামিলি কার্ডে টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু রোববার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৭:২৪

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার(১৫ অক্টোবর) থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ বিক্রি শুরু করবে। অক্টোবর মাসের জন্য দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে পণ্যগুলো বিক্রি করা হবে।


ওই দিন সকাল ১০টায় ধানমন্ডি লেক, ডিঙ্গি, রোড নং ৮/এ (কাউন্সিলর কার্যালয়ের সামনে) এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ১৫ অক্টোবর থেকে সারা দেশে শুরু হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে চিনি, তেল, চাল, ডাল, পেঁয়াজ ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনায় হবে। সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চাল প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর