বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৯ নভেম্বর খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩, ১১:৪১

রাজনৈতিক সফরে বৃহস্পতিবার (৯ নভেম্বর) খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা  বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নভেম্বর খুলনার সার্কিট হাইজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন খুলনা-মোংলা রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জনসভার সময় সূচি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন ১৬ অক্টোবর খুলনায় আসার পর বৈঠক করে জানানো হবে।

খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জ্বীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। যে কারণে খুলনার এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।
উল্লেখ্য, এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় যোগ দিতে খুলনায় আসেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর