বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৩, ১৭:৩০

‘ট্রাফিক পরিবহন আইন মেনে চলুন- নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

পরে শহরের মুক্তমঞ্চে পুলিশ সুপার মুক্ত ধরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া ও পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহ আলম।

পরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর